২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিভাগ ফুটবলে জয় পেয়েছে যাত্রাবাড়ী ও সাধারণ বীমা

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র এবং সাধারণ বীমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ৩--১ গোলে হারিয়েছে সানরাইজ স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দল প্রথমার্ধে ২--০ গোলে এগিয়ে ছিল। যাত্রাবাড়ীর শরিফুল দু’টি এবং বিপ্লব একটি গোল করেন। সানরাইজের হয়ে একটি গোল পরিশোধ করেন ঋষি।

দিনের প্রথম খেলায় সাধারণ বীমা ১--০ গোলে হারায় উত্তর বারিধারা ক্লাবকে। বিজয়ী দলের মিলন খেলার ২০ মিনিটে একমাত্র গোলটি করেন।