জেএফএ কাপ ফুটবলের চুড়ান্ত পর্বে কুড়িগ্রাম
জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে উন্নীত হয়েছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম নিজেদের মাঠে বৃহস্পতিবার আঞ্চলিক ফাইনালে ১--০ গোলে বিকেএসপিকে হারিয়ে চুড়ান্ত পর্বে উঠে যায়।
খেলার ৪৪ মিনিটে বিজয়ী দলের হাসানুর রহমান একমাত্র গোলটি করেন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে বিভিন্ন জোন থেকে চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে গাইবান্ধা, রাঙ্গামাটি, সাতক্ষীরা, টাঙ্গাইল, ঢাকা এবং বাগেরহাট।
সাতটি দল নিয়ে টুর্নামেন্টের চাঁদপুর জোনের খেলা শুক্রবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হবে।
