স্কোয়াশ লিগে পারটেক্সের জয়
ক্যাডেট কলেজ ক্লাবে বৃহস্পতিবার ফেডারেশন স্কোয়াশ লিগে পারটেক্স ৬--৩ পয়েন্টে হারিয়েছে জিএমজি এয়ারলাইন্সকে।
পারটেক্সের ভোলা ৯--০, ৯--০, এবং ৯--৩ পয়েন্টে জিএমজি’র অনিল প্রামানিককে হারিয়েছেন। বিজয়ী দলের দিপক চৌহান ৯--৭, ৯--৫ এবং ৯--০ পয়েন্টে হারান জিএমজি’র রাম গোপালকে। এছাড়া জিএমজি’র মাসুদ রানা ৯--১, ৯--৩ ও ৯--০ পয়েন্টে হারিয়েছেন পারটেক্সের বাদল চৌহানকে।
