২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস বাস্কেটবলের ফাইনালে যোশেফাইটস এবং নৌবাহিনী

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে যোশেফাইটস ক্লাব এবং বাংলাদেশ নৌবাহিনী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে যোশেফাইটস ক্লাব ৭৯--৫২ পয়েন্টে বাংলাদেশ রাইফেলসকে (বিডিআর) হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ৩৩--২৪ পয়েন্টে এগিয়ে ছিল।

যোশেফাইটসের লিও ২৪, রেজা ১৯ এবং সিজাদ ১২ পয়েন্ট স্কোর করেন। বিডিআরের পক্ষে আইয়ুব ২০, মনজিল ১৭ পয়েন্ট স্কোর করেন। 

দ্বিতীয় সেমিতে বাংলাদেশ নৌবাহিনী ৭১--৫৯ পয়েন্টে ইউরোপা ইয়ুথকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। নৌবাহিনী প্রথমার্ধে ৬৬--৩৯ পয়েন্টে এগিয়ে ছিল। বিজয়ী দলের রাশেদ ৩৪, জিন্নাহ ১৪ এবং ইউরোপার ইমরান ২১ ও আসিফ ১২ পয়েন্ট স্কোর করেন।