শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলবেন না ফ্লেমিং
নিউজিল্যান্ড দলের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং প্রথমবার বাবা হয়েছেন। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলা হচ্ছে না কিউই অধিনায়কের।
নবজাত শিশুকে দেখার জন্য ওয়েলিংটনে ফিরে যান ফ্লেমিং। শনিবার কুইন্সল্যান্ডে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ফ্লেমিংয়ের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দিবেন স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। ওয়ান ডে সিরিজে চারটি ম্যাচ খেলা হবে।
