দ্বিতীয় বিভাগ ফুটবলের উদ্বোধন : প্রান্তিক ও কারওয়ান বাজারের মধ্যকার উদ্বোধনী ম্যাচ ড্র
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে বুধবার প্রান্তিক কেসি ও কারওয়ান বাজার প্রগতি সংঘের মধ্যে অনুষ্ঠিত রহমান ফাউন্ডেশন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের উদ্বোধনী খেলা ১--১ গোলে ড্র হয়েছে।
কারওয়ান বাজার পিএস’র পক্ষে হারুন খেলার আট মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন। অবশ্য খেলায় সমতা ফিরিয়ে আনতে প্রান্তিক খুব বেশি সময় নেয়নি। পনের মিনিটের মধ্যেই আনোয়ার দলের পক্ষে সমতাসূচক গোলটি করেন।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ দলের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম, বিএফএফ- এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং লিগের পৃষ্ঠপোষক রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন রহমান উপস্থিত ছিলেন।
লিগের শীর্ষ দু’টি দল আগামী বছর প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। অপরদিকে সর্বনিু পয়েন্টধারী দু’টি দলকে রেলিগেশনে পড়ে তৃতীয় বিভাগ ফুটবল লীগে খেলতে হবে।
