হকি ফেডারেশনের সাধরণ সম্পাদক পদে শামসুল বারী পুনঃনির্বাচিত
বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারীর নেতৃত্বাধীন প্যানেল তিনটি সহ সভাপতি, সাধরণ সম্পাদক, যুগ্ম সম্পাদকের একটি পদ এবং কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ন বেশ কয়েকটি পদে জয়লাভ করেছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হকি সম্পাদক সাজিদ আদিলের নেতৃত্বাধীন প্যানেল একটি সহ সভাপতি, একটি যুগ্ম সম্পাদক এবং ১১টি সদস্যপদে জয় পেয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ৭৩ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
হকি ফেডারেশনের ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির ২৮ জন সদস্য নির্বাচিত হয়েছেন। ক্রীড়া পরিষদ বাকি দুইজন সদস্য নির্বাচন করবে, আর সভাপতি পদে নিয়োগ দেবে সরকার।
শামসুল বারী (৩৭ ভোট) সাজিদ আদিলকে (৩৪ ভোট) পরাজিত করে পুনরায় ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বারী প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- শাহীন মাহমুদ (সহ সভাপতি), শাহরিয়ার আলম (সহ সভাপতি), এ বি সিদ্দিক (সহ সভাপতি), শামসুল বারী (সাধারণ সম্পাদক), খাজা রহমতউল্লাহ (যুগ্ম সম্পাদক), রশিদ শিকদার (কোষাধ্যক্ষ), শিমুল, কাঞ্চন, দিপু, জাকী আহমেদ, ইউসুফ আলী, শাফায়াত, আব্দুর রশিদ এবং রিপন (সদস্য)।
আদিল প্যানল থেকে নির্বাচিতরা হলেন- মনির আহমেদ (সহ সভাপতি), আলী ইমাম তপন (যুগ্ম সম্পাদক), মোসাদ্দেক, পিরু, নওশাদ, লিটু, রইস বাবু, মাকসুদ, জাহিদ, আদেল খান, আকিল এবং পান্না (সদস্য)।
