প্রিমিয়ার ক্রিকেটে জয়ের ধারায় সোনারগাঁও
টানা দুই ম্যাচ হারের পর একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারও জয়ের ধারায় ফিরেছে বড় বাজেটের দল সোনারগাঁও ক্রিকেটার্স। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার লিগের ষষ্ঠ রাউন্ডের খেলায় তারকাখচিত সোনারগাঁও ১৩ রানে হারিয়েছে সিটি ক্লাবকে।
এছাড়া এদিন বিভিন্ন ভেন্যুতে জয় পেয়েছে লিগের শীর্ষ দল ওল্ড ডিওএইচএস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস। চ্যাম্পিয়নদের চাইতে দুই পয়েন্ট কম নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
তৃতীয় স্থানে থাকা ব্রাদার্স ইউনিয়ন এবং বিমানের সংগ্রহ আট পয়েন্ট। গতবারের রানার্স আপ সিটি ক্লাব এবং আবাহনী লিমিটেড ছয় পয়েন্ট করে সংগ্রহ করেছে।
সোনারগাঁও বনাম সিটি ক্লাব
প্রথম ব্যাট করে সোনারগাঁও ক্রিকেটার্স নয় উইকেটে ১৯১ রান করে। দলের পক্ষে নাঈম সর্বোচ্চ ৪০ রান করেন এবং উইকেটরক্ষক সেলিম ৩২ রানে অপরাজিত থাকেন। জবাবে সিটি ক্লাব স্পিনার ইলিয়াস সানী ও তাপস বৈশ্য’র নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৮ রানে গুটিয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর: সোনারগাঁও- ১৯১/৯ (নাঈম ৪০, সেলিম ৩২ নটআউট, রফিকুল ২৫, মানবিন্দর ২২, আশরাফুল ২১, রফিক ৯, অতিরিক্ত ১৮, তুষার ইমরান ২/৭)
সিটি ক্লাব- ১৭৮/১০ (টাইবু ৪০, রাজিন সালেহ ২৯, কাপালী ২৯, তুষার ইমরান ২০, অতিরিক্ত ২৪, সানী ৩/১৮, তাপস ২/৩৯)।
ডিওএইচএস বনাম অগ্রনী ব্যাংক
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্পিনার আব্দুর রাজ্জাক রাজের মারাত্মক বোলিংয়ে ভর করে ওল্ড ডিওএইচএস ৪১ রানে হারিয়েছে অগ্রনী ব্যাংককে। প্রথম ব্যাট করে ডিওএইচএস নয় উইকেটে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। খালেদ মাহমুদ ও উদ্বোধনী ব্যাটসম্যান গোলাম রহমান অর্ধশতক হাঁকিয়েছেন। মাহমুদ ৫৬ এবং গোলাম রহমান ৫২ রান করেন।
জবাবে অগ্রনী ব্যাংক ৫০ ওভারে নয় উইকেটে ২১৮ রান করতে সক্ষম হয়। স্পিনার আব্দুর রাজ্জাক এবং স্টিভ টিকোলো প্রতিপক্ষের সাতটি উইকেট তুলে নেন। ব্যাংকের পক্ষে রাকিবুল হাসান সর্বোচ্চ ৫৬ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর: ডিওএইচএস- ২৫৯/৯ (মাহমুদ ৫৬, গোলাম রহমান ৫২, টিকোলো ৩৯, নাজিমউদ্দিন ২২, অতিরিক্ত ২৯, সুমন কুমার ৩/২৯, শাহরিয়ার আলম ৩/৫৩)
অগ্রনী ব্যাংক- ২১৮/৯ (রাকিবুল ৫৯, রিজওয়ান ৩০, ফয়সাল ২৬, তৌহিদ ২৫, রাজ্জাক ৫/৩১, টিকোলো ২/৪১)।
মোহামেডান বনাম ইন্দিরা রোড
বিকেএসপি--২ মাঠে ভারতীয় সন্দ্বীপ শর্মার অল লাউন্ডে নৈপুন্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব দশ উইকেটের বিশাল জয় পেয়েছে দুর্বল ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিরুদ্ধে।
ইন্দিরা রোডের ৯২ রানের জবাবে মোহামেডান ১৪ দশমিক পাঁচ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯৫ রান করে জয় তুলে নেয়। সন্দ্বীপ শর্মা ৪৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। বল হাতেও এই ভারতীয় অল রাউন্ডার ১৬ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেন। এছাড়া মঞ্জুরুল ইসলাম ১৪ রানে নেন তিন উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: ইন্দিরা রোড- ৯২/১০ (জুনাইদ ২০, প্রসেনজিত ২০, সন্দ্বীপ ৪/১৬, মঞ্জুরুল ৩/১৪)
মোহামেডান- ৯৫/০ (সন্দ্বীপ ৫৮ নটআউট, হান্নান সরকার ২৫ নটআউট)।
ভিক্টোরিয়া বনাম কলাবাগান
কুমিল্লা স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে।
ভিক্টোরিয়ার ছয় উইকেটে ২৭৭ রানের জবাবে কলাবাগান ১১৯ রানেই অলআউট হয়ে যায়। ভিক্টোরিয়ার পাকিস্তানি বোলার জাফর কোরেশী এবং কামরুল হাসান চারটি করে উইকেট তুলে নেন।
সংক্ষিপ্ত স্কোর: ভিক্টোরিয়া- ২৭৭/৬ (জাফর ৬৪, নাসিরউদ্দিন ৫৮, সাকিব আল হাসান ৫৬, গোলাম মাহমুদ ২৬, মুশফিকুর রহিম ২৫ নটআউট)
কলাবাগান- ১১৯/১০ (নাহিদুল হক ৪১, মনিরুল ২৩, মাহবুব ১৭, জাফর ৪/১৯, কামরুল ৪/২৮)।
ব্রাদার্স বনাম আবাহনী
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন পাঁচ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেডকে।
আবাহনীর ১১৮ রানের জবাবে ব্রাদার্স পাঁচ উইকেটে ১২০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
সংক্ষিপ্ত স্কোর: আবাহনী- ১১৮/১০ (শামিমুল ২৪, হাসানুজ্জামান ২২, জহিরুল ইসলাম ১৯, অতিরিক্ত ২৫, আরাফাত সানী ২/৬, এনামুল জুনিয়র ২/৮, নাজমুল ২/২৪)।
ব্রাদার্স- ১২০/৫ (রাশেদ হানিফ ৪৫, শুভ ৩৩, ইশতিয়াক ২/১২, গাজী আলমগীর ২/১৩)।
বিমান বনাম ওরিয়েন্ট
বিকেএসপি--১ মাঠে বিমান সাত উইকেটে হারিয়েছে ওরিয়েন্ট ক্লাবকে।
সংক্ষিপ্ত স্কোর: ওরিয়েন্ট- ৬৮/১০ (আবেদ হানিফ ১৮, তামিম ইকবাল ১৩, শরীফ ৩/১৯, রুবেল ২/৭)।
বিমান ৭০/৩ (জাভেদ ২৭ নটআউট, শাহরিয়ার হোসেন ২২ নটআউট, রাশেদ খান ৩/২৭)।
