২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিভাগ ফুটবল মাঠে গড়াচ্ছে বুধবার

রহমান ফাউন্ডেশন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ বুধবার থেকে মাঠে গড়াচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে লিগের উদ্বোধন করবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

লিগে মোট ১৬টি দল অংশগ্রহন করছে। দলগুলো হচ্ছে- প্রান্তিক ক্রীড়া চক্র, কারওয়ান বাজার প্রগতি সংঘ, সাধারণ বীমা, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র, বাসাবো তরুণ সংঘ, বিজি প্রেস, ইষ্ট অ্যান্ড ক্লাব, বাংলাদেশ বয়েজ, লিটল ফ্রেন্ডস, টিঅ্যান্ডটি ক্লাব, পুলিশ এসি, জুরাইন জনতা ক্লাব, পিডব্লিউডি, কদমতলা সংসদ, সানরাইজ স্পোর্টিং ক্লাব, উত্তর বারিধারা ক্লাব।