প্রথম বিভাগ হ্যান্ডবল শুরু হচ্ছে বৃহস্পতিবার
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং কোহিনুর কেমিক্যাল কোম্পানীর পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ব্যাকট্রল প্রথম বিভাগ (পুরুষ) হ্যান্ডবল লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে লিগের খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ লিগের উদ্বোধন করবেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মনসুর স্পোর্টিং ক্লাব এবং মেনজিস ক্রীড়া চক্র।
হ্যান্ডবল ফেডারেশন কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। কোহিনুর কেমিক্যালস কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট অ্যাফেয়ার্স) এম এ খায়ের, লিগ কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন এবং সম্পাদক মকবুল হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
লিগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে: এ গ্র“প- মনসুর স্পোর্টিং ক্লাব, পূর্বাচল পরিষদ, যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমি, মেনজিস ক্রীড়া চক্র। বি গ্র“প- সতীর্থ ক্লাব, ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ, প্রাইম স্পোর্টিং ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘ।
