২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটুর আঘাতের কারণে হপম্যান কাপে খেলতে পারবেন না সাফিন

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন মারাত সাফিন তার হাঁটুর আঘাতের কারণে হপম্যান কাপ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বিশ্ব র‌্যাংকিংয়ে ১২নম্বরধারী সাফিন সভেটলানা কুজনেটসোভার সাথে জুটি বেঁধে খেলার কথা ছিল।

কিন্তু এখন অস্ট্রেলিয়ান ওপেন টাইটেল টিকিয়ে রাখতে সাফিনকে হাঁটুর আঘাতের সাথে লড়াই শুরু করতে হবে।

অস্ট্রেলিয়ান ওপেন ২০০৬ সালের ১৬ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হবে।

উইম্বলডনে বাম হাঁটুর একটি লিগামেন্ট ছিড়ে যাওয়ার পর থেকেই সাফিন বিপদের মধ্যে রয়েছেন। তিনি আগষ্টের পর থেকে আর কোন খেলায় অংশগ্রহণ করেননি।

অস্ট্রেলিয়ার পার্থের হপম্যান কাপ টেনিস টুর্নামেন্টে এখন তার স্থলাভিষিক্ত হবেন ২০ বছর বয়সী টেইমুরাজ গাবাশভিলি।