২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম মহিলা এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের খেলা হচ্ছে না

করাচিতে বুধবার থেকে অনুষ্ঠেয় প্রথম মহিলা এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের। টুর্নামেন্টে ভারত, পাকিস্তান এবং শ্রীলংকা অংশগ্রহন করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহিলা বিভাগের সম্পাদক শামসা হাশমি জানিয়েছেন টুর্নামেন্টের খেলাগুলো ডাবল লিগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট সমাপ্ত হবে ৪ জানুয়ারি।