২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস টেনিসের বালক অনুর্ধ্ব ১৩ ইভেন্টের শিরোপা আরিফের

বিজয় দিবস টেনিসের বালক অনুর্ধ্ব ১৩ বিভাগের শিরোপা লাভ করেছেন আরিফ। জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার ফাইনালে আরিফ ৬--২, ৬--১ সেটে হাসিবুলকে হারান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এদিকে টুর্নামেন্টের পুরুষ এককের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই অমল রায় এবং দিপু লাল।

প্রথম সেমিফাইনালে অমল রায় ৭--৬ (৭--৫), ৬--২ সেটে আলমগীরকে এবং দ্বিতীয় সেমিতে দিপু লাল ৬--২, ৬--৩ সেটে লক্ষ্মণকে হারিয়ে ফাইনালে ওঠেন।

বালক অনুর্ধ্ব ১৮ ইভেন্টে রঞ্জন রাম ৬--৩, ৬--২ সেটে তাজমুলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন।