প্রথম ইনিংসে অসি অধিনায়ক পন্টিং ও হেইডেন রানের চাকা সচল রেখেছেন
অস্ট্রেলিয়ান দলপতি রিকি পন্টিং ঐতিহাসিক বক্সিং ডে তে মেলবর্নে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করতে নেমেছেন এবং লাঞ্চের আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ এক উইকেটে ৬০ রান।
শৈত্য আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে ৩০ মিনিট বিলম্বিত হয়। মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডের আকাশে সূর্য্য উকি দিলেও অধিনায়ক রিকি পন্টিং পিচ নিয়ে চিন্তায় পড়ে যান।
ধারনা করা হচ্ছে, শৈত্য আবহাওয়ার কারণে বল কিছুটা নিচু হয়ে ব্যাটসম্যানের কাছে যাবে।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে দু’জন ক্রিকেটার পরিবর্তন হয়েছে। নার্থান ব্রেকিনের বদলে দলে ফিরেছেন লেগস্পিনার স্টুয়াট ম্যাকগিল এবং ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের ইনজুরির কারণে দলে জায়ড়া পেয়েছেন নিউ সাউথ ওয়ালশ ক্লাবের ওপেনার ফিল জ্যাক।
ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিস। দল থেকে বাদ পড়েছেন জাস্টিন কেম্প। ল্যাঙ্গাভেল্টের ্দলে পড়ে ফিরেছেন স্পিনার নিকি বোয়ে।
রিকি পন্টিং টস জিতে দুই ওপেনারকে ব্যাটিং করতে নামানোর পর অসি টেস্ট দলে অভিষেক হওয়া নিউ সাউথ ওয়ালশ ক্লাবের ওপেনার ফিল জ্যাক ব্যক্তিগত দুই রানের মাথায় ক্যাচ আউট হন। প্রোটিয়াস ফাস্ট বোলার শন পোলক তাকে আউট করেন।
এরপর ব্যাটিংয়ের হাল ধরেছেন অপর ওপেনার ম্যাথু হেইডেন এবং রিকি পন্টিং। রিকি পন্টিং ব্যক্তিগত ৩৮ রান এবং হেইযেন ১৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
