২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রো এশিয়া ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট অনিশ্চিত

বাংলাদেশে অনুষ্ঠিতব্য আফ্রো এশিয়া ‘এ’ দলের ক্রিকেট টুর্নামেন্ট অনিশ্চয়তার মুখে পড়েছে। সম্প্রতি ভারত টুর্নামেন্টে তাদের এ দলকে পাঠাতে অপরাগতা প্রকাশ করায় অনিশ্চিত হয়ে পড়েছে টুর্নামেন্টের ভবিষ্যত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বন্দরনগরী চট্টগ্রামে ১৮ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, কেনিয়া এবং জিম্বাবুয়ের অংশগ্রহনের কথা ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম রোববার জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের রঞ্জী ট্রফিতে খেলার অনুমতি দিয়েছে। ফলে টুর্নামেন্টটি আদৌ হবে কিনা আমি এই মুহূর্তে তা বলতে পারছিনা। তবে প্রহসনমূলক কোন টুর্নামেন্ট ক্রিকেট বোর্ড আয়োজন করতে আগ্রহী নয় বলে জানিয়েছেন বোর্ড সাধারণ সম্পাদক।

এর আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও টুর্নামেন্টে অংশগ্রহনের ব্যাপারে তাদের অপরাগতার কথা জানিয়েছিল, পরবর্তীতে জিম্বাবুয়ের ক্রিকেটাররাও তাদের বর্তমান বোর্ডের অধীনে টুর্নামেন্টে খেলতে রাজী হননি।