বিজয় দিবস অনুর্ধ্ব ১৬ টেনিসের বালিকাদের ফাইনালে মা--হাই চিং
বিজয় দিবস অনুর্ধ্ব ১৬ টেনিস টুর্নামেন্টের বালিকাদের ফাইনালে উঠেছেন মা--হাই চিং। জাতীয় টেনিস কমপ্লেক্সে রোববার মা--হাই ৬--০, ৬--১ এ বৈচীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
এদিকে টুর্নামেন্টের বালকদের বিভাগ থেকে ফাইনাল নিশ্চিত করেছেন আরিফ হোসেন এবং হাসিবুল।
প্রথম সেমিফাইনালে আরিফ ৬--০, ৬--৪ এ চন্দনকে এবং অপর সেমিতে হাসিবুল ৬--১, ৬--০ সেটে রাইসুল ইসলামকে পরাজিত করেন।
টুর্নামেন্টের পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন অমল রায় এবং আলমগীর হোসেন। অমল ৬--১, ৬--৩ এ নিরঞ্জনকে এবং আলমগীর ৬--৩, ৭--৬ এ শাহনেওয়াজকে হারিয়ে সেমিফাইনালে উঠেন।
