ভারতীয় ক্রিকেট দল ৫ জানুয়ারি পাকিস্তান পৌঁছাবে
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল আগামী ৫ জানুয়ারি লাহোর পৌঁছাবে। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পাদক নিরঞ্জন শাহ এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তান সফরে ভারত তিনটি টেস্ট এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। লাহোরে ৭ জানুয়ারি থেকে তিনদিনের একটি প্রাকটিস ম্যাচের মধ্য দিয়ে ভারতীয় দলের পাকিস্তান সফর শুরু হবে।
সফরসূচী
টেস্ট সিরিজ
১৩--১৭ জানুয়ারি প্রথম টেস্ট (লাহোর)
২১--২৫ জানুয়ারি দ্বিতীয় টেস্ট (ফয়সালাবাদ)
২৯ জানু--২ ফেব্র“ তৃতীয় টেস্ট (করাচি)
ওয়ানডে সিরিজ
৬ ফেব্র“য়ারি প্রথম ওয়ানডে (পেশোয়ার)
৮ ফেব্র“য়ারি দ্বিতীয় ওয়ানডে (রাওয়ালপিন্ডি)
১২ ফেব্র“য়ারি তৃতীয় ওয়ানডে (লাহোর)
১৫ ফেব্র“য়ারি চতুর্থ ওয়ানডে (মুলতান)
১৮ ফেব্র“য়ারি পঞ্চম ওয়ানডে (করাচি)।
