২০০৬ সালে পাকিস্তান ১৩টি টেস্ট ও ২৬টি ওয়ান ডে ম্যাচ খেলবে
পাকিস্তান ২০০৬ সালে ১৩টির বেশি টেস্ট ও ২০০৬ সালে পাকিস্তান দল কমপক্ষে ২৬টি ওয়ান ডে ম্যাচ খেলবে। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের আন্তর্জাতিক সময়সূচি ঘোষণা করে।
দেশের মাটিতে পাকিস্তান ভারত, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই করবে এবং শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং ভারত সফরে যাবে পাকিস্তান দল।
২০০৬ সালের জানুয়ারি-ফেব্র“য়ারি মাসে পাকিস্তান দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে তিনটি টেস্ট, মার্চ-এপ্রিল মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট, জুন-সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট এবং নভেম্বর-ডিসেম্বর মাসে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি করে টেস্ট ম্যাচ খেলবে।
দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে। অক্টোবর-নভেম্বর মাসে পাকিস্তান দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতে যাবে।
সময়সূচি ঃ
জানুয়ারি-ফেব্র“য়ারি ২০০৬ ঃ পাকিস্তান সফরে ভারত (তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে)
মার্চ-এপ্রিল ঃ শ্রীলঙ্কা সফরে পাকিস্তান (দু’টি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে)
জুন-সেপ্টেম্বর ঃ ইংল্যান্ড সফরে পাকিস্তান (চারটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে)
অক্টোবর-নভেম্বর ঃ ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণ করবে পাকিস্তান।
নভেম্বর ঃ পাকিস্তান সফরে জিম্বাবুয়ে (দু’টি টেস্ট ও তিনটি ওয়ান ডে)
ডিসেম্বর ঃ পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজ (দু’টি টেস্ট ও তিনটি ওয়ান ডে)
জানুয়ারি-ফেব্র“য়ারি ঃ দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান(তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে)
মার্চ-এপ্রিল ঃ ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের অংশগ্রহণ করবে।
