২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার ২০ জন ক্রিকেটার নিষিদ্ধ হতে পারেন

দক্ষিণ আফ্রিকান ২০জন ক্রিকেটারের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি এবং বর্ণবাদ নিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 11:09 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

অভিযোগ প্রমাণিত হলে তারা তিন বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। একই ঘটনায় মূল সহিংসতা সৃষ্টিকারী দুই ক্রিকেটার ১০ বছর নিষিদ্ধ হতে পারেন।

এ বছরের ২৭ নভেম্বর ডারবানে একটি প্রথম বিভাগ ক্রিকেট লিগ ম্যাচে এ ঘটনা ঘটে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

কাওয়াজুলু ক্রিকেট ইউনিয়নের প্রেসিডেন্ট ড. লোগ্যান নাইডু বলেন, ডারবানে দু’টি প্রথম বিভাগের ক্লাব রিজার্ভর হিলস ক্রিমসন এবং ক্রুসেডারসের মধ্যেকার ম্যাচে ক্রিকেটারা সহিংসতায় জড়িয়ে পড়ে।

ক্রিমসন ক্লাবের বেশিরভাগ ক্রিকেটারই কৃষ্ণাঙ্গ এবং ক্রুসেডারস ক্লাবের অধিকাংশ ক্রিকেটার শ্বেতাঙ্গ।

অভিযোগ পাওয়া গিয়েছে, ক্রিমসন ক্লাবের ক্রিকেটারদের বর্ণবাদ নিয়ে কটাক্ষ শুনতে হয়। তাদের মধ্যেকার একজন টিম ডুঙ্ক প্রতিপক্ষের ক্রিকেটারদের সাথে হাতাহাতি করেন।

ড. নাইডু বলেন, “শৃঙ্খলা রক্ষাকারী কমিটি এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেবেন এবং ইউনিয়ানের সদস্যরা এ ধরনের ঘটনায় শান্তি রক্ষা করতে সদা সচেষ্ট।