২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববার ডিআরইউ-বিএফএফ প্রদর্শনী ফুটবল ম্যাচ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) একাদশের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

ডিআরইউ দু’দিনের ট্রায়াল শেষে কাজী ইমরুল কবীর সুমনকে অধিনায়ক এবং হোসাইন জাকিরকে সহ--অধিনায়ক করে ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে। খেলোয়াড় বাছাইয়ে সহযোগিতা করেন এএফসি’র কোচ মাহবুব হোসেন রক্সি।

ডিআরইউ সভাপতি এম শফিকুল করিম দলনেতা, সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী ম্যানেজার এবং সহ--সভাপতি সাইফুল ইসলাম ট্রেইনার মনোনীত হয়েছেন।

ডিআরইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীত খেলোয়াড়দের রোববার দুপুর আড়াইটার মধ্যে ফুটবল ফেডারেশন কার্যালয়ে ম্যানেজার শাহেদ চেধৈুরীর কাছে রিপোর্ট করার জন্যে অনুরোধ জানিয়েছে।