২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রুটিপূর্ণ ভোটের কারণে লন্ডন ২০১২ অলিম্পিকের আয়োজক হয়েছে’

অলিম্পিক আয়োজক পর্ষদের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, লন্ডন ২০১২ অলিম্পিক আয়োজন করার যোগ্যতা অর্জন করেছে শুধুমাত্র আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একজন সতীর্থের ভুলবশত ভোটের কারণে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)’র উর্ধ্বতন কর্মকর্তা এবং লন্ডন ২০১২ অলিম্পিক সমন্বয়সাধন কমিশনের সদস্য ইসরাইলি এলেক্স গিলেডি দাবি করেন, মাদ্রিদের একটি ভোট ভুলবশত প্যারিসের পক্ষে যায়। খবর বিভিন্ন বার্তসংস্থার।

তিনি আরও বলেন, মাদ্রিদ যদি ভোটটি পেত তাহলে তারা প্যারিসের সাথে পেনাল্টিমেট রাউন্ডে ৩২ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে অবস্থান করতো।

তিনি দাবি করেন জুলাই মাসে সিঙ্গাপুরে তৃতীয় রাউন্ডের ভোট দেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।