২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালে ভারতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের ভেন্যু চূড়ান্ত

কনমওয়েলথ গেমস পরিচালনা পর্ষদের নির্বাহি বোর্ড ২০১০ কনমওয়েলথ গেমসের ভেন্যুগুলো চূড়ান্ত করেছে। নির্ধারিত এই ভেন্যুগুলোতে প্রতিযোগিতা এবং ট্রেনিং করানো হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 09:49 AM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আয়োজকরা আত্মবিশ্বসের সাথে জানিয়েছেন, বিশ্ব মানের স্টেডিয়াম তৈরি করার জন্য তাদের জন্য চার বছর যথেষ্ট সময়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২০১০ কমনওয়েলথ গেমসের উদ্বোধনি এবং সমাপনি অনুষ্ঠান আয়োজন করা হবে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। একই স্টেডিয়ামে এ্যাথলেটিক্স ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে এবং স্পোর্টস সাইন্স ও মাদক গ্রহণ সনাক্তকেন্দ্র স্থাপন করা হবে।

হকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। নতুন সাজে সজ্জিত আইজি স্পোর্টস কমপ্লেক্সে সাইক্লিং এবং কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইন্দ্রিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জিমনাস্টিকস ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। টাকাটোরা স্টেডিয়ামে বক্সিং ইভেন্টের খেলা হবে।

সাঁতারের সকল ইভেন্ট অনুুষ্ঠিত হবে দিল্লী ইউনিভারসিটির সুইমিংপুলে।

শিরি ফরহাদ স্পোর্টস কমপেক্সে ব্যাডমিন্টন এবং স্কোয়াশ ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে।