জাতীয় ফুটবল লিগের সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার মোহামেডান স্পোর্টিং ক্লাব পঞ্চম নিটল টাটা ফুটবল লিগে গ্র“প বি- এর ডু অর ডাই ম্যাচে ফেনী ফুটবল ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে সুপার লিগে খেলা নিশ্চিত করেছে।
আবাহনী লিমিটেড (১০ পয়েন্ট) ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রিড়া চক্র এর আগে সুপার লিগ নিশ্চিত করে। মোহামেডান ঢাকার দুই জায়ান্টদের সাথে তৃতীয় দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করল। মুক্তির পয়েন্ট পাঁচ হলেও এখনও তাদের হাতে একটি ম্যাচ রয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন বাদ্রার্স ইউনিয়ন ও বাংলাদেশ সেনাবাহিনীও সুপার লিগে পৌঁছে গেছে।
জনপ্রিয় সাদাকালো শিবির লিগের প্রথম থেকেই বেশ নি®প্রভ। মুক্তির বিরুদ্ধে ম্যাচে তারা গোলশূণ্য ড্র করে আর আবাহনীর সাথে ০-১ গোলে হার মানে।
শুক্রবারের খেলায় কল্লোলের ক্রস থেকে মুজিবুর রহমান রিতুর হেডে পিছিয়ে পড়ে মোহামেডান।
খেলার ২৫ মিনিটে নকীবের দৃঢ়তায় সমতা আনে মোহামেডান।
এর ঠিক তিন মিনিট পরেই এমেকা গোল করে এগিয়ে নেয় মতিঝিলের এই ক্লাবকে।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় স্ট্রাইকার ফ্রান্সিস ওপেন নেট পেয়ে সুযোগ কাজে লাগান। ম্যাচের রেফারি রামকৃষ্ণ ঘোষ খেলার শেষ বাঁশি বাজানোর আগে আত্মঘাতী গোলে ৪--১ গোলের জয় পায় মোহামেডান।
