২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’র হস্তক্ষেপ কামনা করেছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি জিম্বাবুয়ের ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জিম্বাবুয়ের সকল শীর্ষ ক্রিকেটাররা ক্রিকেট খেলা থেকে দুরে সরে যাবেন বলে জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 11:39 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ক্রিকেটারদের প্রতিনিধি ক্লাইভ ফিল্ড বলেন ,“এটি একটি অর্থনৈতিক ইস্যু বিধায় ক্রিকেটাররা যদি খেলা দিয়ে ক্যারিয়ার গড়তে না পারে তাহলে অন্য কাজ করে তারা জীবিকা নির্বাহ করবে।”

ম্যাচ ফি, বেতন-ভাতা এবং অন্যান্য চুক্তির ইস্যু নিয়ে বৃহস্পতিবার জিম্বাবুয়ের ক্রিকেটাররা ধর্মঘটে যায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ফিল্ড বলেন, “বড় কথা হচ্ছে আমরা জিম্বাবুয়েতে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু পেশাদার ক্রিকেটাররা ক্রিকেটের আয় থেকেই জীবিকা নির্বাহ করে।”

জিম্বাবুয়ের পেশাদার ক্রিকেটারস এ্যাসোসিয়েশনের একাংশের হয়ে ফিল্ড এ বক্তব্য দেন।

জিম্বাবুয়ে ক্রিকেটারদের স্বার্থরক্ষাকরী এ্যাসোসিয়েশন (জেডপিসিএ) এই বিবৃতি প্রকাশিত হওয়ার আগে জিম্বাবুয়েও জাতীয় ক্রিকেট অফিস ক্রিসমাসের ছুটিতে বন্ধ হয়ে গেছে।