২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়েছেন কিউই ব্যাটসম্যান এ্যাস্টল ও ম্যাকমিলান

নিউজিল্যান্ডের দলের অভিজ্ঞ ব্যাটসম্যান নার্থান এ্যাস্টল এবং গ্রেগ ম্যাকমিলান শ্রীলঙ্কার বিরুদ্ধে গত বছরের অসমাপ্ত পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য ঘোষিত দলে জায়গা পাননি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এ্যাস্টল এবং ম্যাকমিলান সাম্প্রতিক সিরিজগুলোতে নিজেদের ফর্ম দেখাতে ব্যর্থ হওয়ায় প্রথম দু’টি ম্যাচ থেকে বাদ পড়েছেন। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন নতুন ক্রিকেটার জেমি হাউ এবং ক্যানটারবারি’র ক্রিকেটার পিটার ফুলটন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

কিউই কোচ জন ব্রেসওয়েল আশাব্যক্ত করে বলেন, “নার্থান এ্যাস্টল এবং গ্রেগ ম্যাকমিলান ঘরোয়া ক্রিকেটে রান পেয়ে তারা আবার দলে ফিরবে।”

তবে বাজে ফর্মের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে কিউই দলে রয়েছেন হামিশ মার্শাল। কারণ হিসেবে ব্রেসওয়েল জানান, নির্বাচকরা মনে করেন সময় মত মার্শাল জ্বলে উঠবেন।

টিউমার অপসারণের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচ বিশ্রামে থাকার পর কিউই দলে ফিরেছেন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। কিউই ব্যাটসম্যান আন্ড্রে এডামস দলে ফিরেছেন।

এদিকে কিউই ফাস্ট বোলার শেন বন্ড হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। তিনিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাপেল-হ্যাডেল ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি।

দল থেকে বাদ পড়েছেন জেমস মার্শাল, জেমস ফ্রাঙ্কলিন এবং ক্রিস মার্টিন।

গত বছর নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচ সিরিজ চলাকালে শ্রীলঙ্কায় সুনামী আঘাত হানলে লংঙ্কান দল দেশে ফিরে আসে। সেই সিরিজউ পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউজিল্যান্ড ১--০ ব্যবধানে এগিয়ে ছিল।

অসমাপ্ত সিরিজের বাকি ম্যাচগুলো খেলা হবে কুইন্সটাউনে ৩১ ডিসেম্বর, ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি, ওয়েলিংটনে ৬ জানুয়ারি এবং নেপিয়ারে ৮ জানুয়ারি।

কিউই দল ঃ স্টিফেন ফ্লেমিং (অধিনায়ক), ড্যানিয়াল ভেট্টরি (সহ-অধিনায়ক), আন্ড্রে এডামস, শেন ওয়ার্ন, ক্রিস কেয়ার্নস, পিটার ফুলটন, জ্যাকব ওরাম, জেমি হাউ, হামিশ মার্শাল, ব্রেনডন ম্যাককুলাম, কেলি মিলস, স্কট স্টাইরাস, লু ভেনসেন্ট।