জেএফএ কাপের আঞ্চলিক সেমিতে আরও সাত দল
দ্বিতীয় জেএফএ কাপ অনুর্ধ্ব--১৬ ফুটবল টুর্নামেন্টে আঞ্চলিক সেমিফাইনালে উঠেছ আরও সাতটি দল। বৃহস্পতিবার আঞ্চলিক সেমিফাইনাল নিশ্চিত করা দলগুলো হচ্ছে- বিকেএসপি, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, শরীয়তপুর, কুমিল্লা, ঝালকাঠি এবং ময়মনিসংহ।
কুড়িগ্রাম স্টেডিয়ামে বিকেএসপি ৫-০ গোলের বড় ব্যবধানে নাটোরকে, গাইবান্ধা স্টেডিয়ামে ঠাকুরগাঁও ৪-০ গোলে দিনাজপুরকে, সাতক্ষীরা স্টেডিয়ামে চুয়াডাঙ্গা একই ব্যবধানে কুষ্টিয়াকে, মানিকগঞ্জ স্টেডিয়ামে শরীয়তপুর ৩--১ গোলে গোপালগঞ্জকে, রাঙ্গামাটি স্টেডিয়ামে কুমিল্লা ৩--০ গোলে লক্ষ্মীপুরকে, বাগেরহাট স্টেডিয়ামে ঝালকাঠি ১--০ গোলে পটুয়াখালীকে হারিয়ে সেমিফাইনালে উঠে।
টাঙ্গাইল স্টেডিয়ামে শেরপুরের বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে ময়মনসিংহ।
