২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকা দলে ফিরলেন জয়সুরিয়া

দলে ফিরেছেন শ্রীলংকার অভিজ্ঞ ওপেনার সনথ জয়সুরিয়া। নিউজিল্যান্ডগামী শ্রীলংকা দলে জায়গা করে নিয়েছেন জয়সুরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 05:32 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সফরে স্বাগতিকদের বিরুদ্ধে চারটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলংকা। ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

নভেম্বরে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরজে বাজে ফর্ম এবং পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন ৩৬ বছর বয়স্ক অভিজ্ঞ এই ওপেনার। সাথে ছিল কাঁধের ইনজুরি। কিন্তু বাজে ফর্ম আর ইনজুরি কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে আবারও দলে ফিরলেন শ্রীলংকার সর্বোচ্চ এই রান সংগ্রাহক।

দলে আরও ডাক পেয়েছেন দুই ফাস্ট বোলার ল্যাসিথ মালিঙ্গা এবং পেরেরা। দলে অর্ন্তভুক্ত হয়েছেন জেহান মুবারক।

শ্রীলঙ্কা দল ঃ

মারভান আত্তাপাত্তু (অধিনায়ক), চামিন্দা ভাস (সহ অধিনায়ক), সনথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরলিধরন, তিলেকরতেœ দিলশান, উপল থারাঙ্গা, ফারভেজ মাহরুফ, কুমার সাঙ্গাকারা, আভিস্কা গুনাবর্ধনে, ল্যাসিথ মালিঙ্গা, মালিঙ্গা বান্দারা, জেহান মুবারক, রাসেল আরনল্ড, রুচিরা পেরেরা, দিলহারা ফর্নান্দো।