বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের যাত্রা শুরু
জাতীয় টেনিস কমপ্লেক্সে বৃহস্পতিবার থেকে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব:) এম আনোয়ারুল কবীর তালুকদার টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ড. তৌফিক এম সেরাজ এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছয় দিনের টুর্নামেন্টে আটজন মহিলা ও ৩২ জন বালিকাসহ মোট ১২২ জন খেলোয়াড় অংশগ্রহন করছে।
