প্রথম এশিয়ান ক্যারম চ্যাম্পিয়নশিপে রানার্স আপ বাংলাদেশ
সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান ক্যারম চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হওয়ার গৌরব লাভ করেছে বাংলাদেশ। ১৮ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ভারত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, মালয়েশিয়া এবং পাকিস্তান অংশগ্রহন করে। এতে বাংলাদেশের চার সদস্যের দল অংশ নেয়।
টুর্নামেন্টের সমাপনী দিনে মালদ্বীপের ক্রীড়া ও যুব মন্ত্রী হোসেন হিলমি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মালেতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
