২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েম্বলি স্টেডিয়ামই এফএ কাপের ফাইনাল ভেন্যু হিসেবে থাকছে

বিশ্ব ফুটবল সংস্থা (ডব্লিউ এফএ) জানায় যে, আগামী মে মাসে অনুষ্ঠিতব্য এফএ কাপের ফাইনাল খেলার ভেন্যু হিসাবে পূর্বনির্ধারিত ওয়েম্বলি স্টেডিয়ামই বহাল থাকছে।

রয়টার্স

স্পোর্টস ডেস্ক

রয়টার্স

Published : 22 Dec 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অস্ট্রেলিয়া একটি কোম্পানী, মাল্টিপ্লেক্স স্টেডিয়ামটির পূনঃনির্মাণে দায়িত্ব পেয়ে যথাসময়ে কাজ শেষ করতে না পারার কথা জানিয়েছিল কর্তৃপক্ষকে। কিন্তু পরবর্তীতে তা যথাসময়ে শেষ হবার আশ্বাস পাবার পর বিশ্ব ফুটবল সংস্থা এফএ কাপের ফাইনালের ভেন্যু হিসাবে ওয়েম্বলি স্টেডিয়ামকেই বহাল রাখে।

এফএ’র ডাইরেক্টর অব কমুনিকেশনস্ আদ্রিয়ান বেভিংটন জোরালোভাবে বলেন যে, অস্ট্রেলিয়ান স্টক এক্সচেঞ্জে মাল্টিপ্লে ক্সের লাভ ক্ষতির হিসাব দেখার পর এফএ স্টেডিয়ামটির বিষয়ে আর নতুন করে ভাবতে চাইছে না এফএ’র ওয়েবসাইটে এ কথা জানানো হয়।

তিনি বলেন, তারা প্রয়োজনে কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামটিকে দ্বিতীয় ভেন্যু হিসাবে ধরে রেখেছেন। কিন্তু নির্মাণ কোম্পানী মাল্টিপ্লেক্সের আশ্বাসের কারণে আমরা আগামী ১৩ই মে ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠানের জন্য একযোগে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, ‘মাল্টিপ্লেক্স’ এই অর্থ বছরের জন্য পাঁচটি লাভ ক্ষতি সূচক বার্তা প্রকাশ করেছে। এই বার্তাগুলোর বেশীর ভাগই তাদের কোম্পানীর সমস্যা জর্জরিত প্রজেক্ট ব্রিটেনের আইকনিক ফুটবল স্টেডিয়াম পুনঃনির্মাণ সম্পর্কিত।

এ বার্তায় বলা হয়েছিল যে, কোম্পানী ২০০৬ সালে লাভ করবে ২১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু ওয়েম্বলি স্টেডিয়ামের নির্মাণ কাজে যদি অনেক দেরী হয়ে যায় তাহলে কোম্পানীর আন্তঃদলীয় লেনদেন ও অন্যান্য অর্থনৈতিক নিরাপত্তার খাতিরে তাদের লাভ ৯৫% কমে মাত্র ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে চলে আসবে।