২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় ফুটবলের সুপার লিগে আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার আবাহনী লিমিটেড ৫--০ গোলে রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বিধ্বস্ত করে গ্র“প চ্যাম্পিয়ন হয়ে নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবলের সুপার লিগে খেলা নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এই জয়ের ফলে আবাহনী দশ পয়েন্ট নিয়ে বি গ্র“পের শীর্ষে অবস্থান করছে। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধারও সুপার লিগ খেলা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। মুক্তিযোদ্ধা শনিবার রাঙ্গামাটি মোহামেডানের বিরুদ্ধে লড়বে।

এই গ্র“পে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুপার লিগে খেলতে ফেনী সকার ক্লাবের বিরুদ্ধে শেষ ম্যাচে ড্র করলেই চলবে।

বুধবারের ম্যাচে আবাহনীর ঘানার স্ট্রাইকার আউদু ইবাহিম এবং মরোক্কান মিডফিল্ডার ইগির মোহাম্মদ দু’টি করে গোল করেন। আবাহনীর অপর গোলটি করেন আবদুল্লাহ পারভেজ।

ধানমন্ডি অভিজাত পাড়ার দল আবাহনী প্রথমার্ধে ৪--০ গোলে এগিয়ে থাকলেও প্রথম গোলের জন্য তাদের ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাঙ্গামাটি মোহামেডানের গোলপোষ্টের একেবারে কাছ থেকে তীব্র শটে গোল করে দলকে এগিয়ে দেন ইব্রাহিম। ৩৫ মিনিটে কোনাকুনি শটে দ্বিতীয় গোলটিও করেন ইব্রাহিম।

দুই মিনিট পর তৃতীয় গোল করেন ইগির। বিরতর পর চতুর্থ গোলটিও আসে ইগিরের পা থেকে। ৭৪ মিনিটে প্লেসিং শটে শেষ গোলটি করেন পারভেজ।