২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটিয়াসদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অসি দলে দু’টি রদবদল

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলে দু’টি পরিবর্তন হয়েছে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অভিজ্ঞ অসি ওপেনার জাস্টিন ল্যাঙ্গার প্রথম টেস্টে রান নিতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। তার বদলে দলে খেলার সুযোগ পেয়েছেন নিউ সাউথ ওয়ালশ ক্লাবের ওপেনার ফিল জ্যাক।

ঐতিহাসিক বক্সিং ডে তে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অভিষেক হতে যাচ্ছে ২৬ বছর বয়সি ফিল জ্যাকের।

অসি ফাস্ট বোলার স্টুয়াট ক্লার্ক দল থেকে বাদ পড়েছেন। পার্থে প্রথম ম্যাচে তাকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে নেওয়া হয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফলভাবে টেস্ট সিরিজ খেলার জন্য দলে প্রোটিয়াসদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন স্টুয়াট ম্যাকগ্রিল। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

মিডেল অর্ডার ব্যাটসম্যান মাইকেল হোসি এবং ব্রেড হগ দলে তাদের স্থান বজায় রেখেছেন।

নির্বাচকদের চেয়ারম্যান ট্রিভর হন্স জানান, নির্বাচকদের বিশেষজ্ঞ ওপেনার হিসেবে প্রথম পছন্দ ফিল জ্যাক এবং তার পর মাইকেল হোসি।

হন্স আরও জানান, অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ড খেলার ফর্মে না থাকার পরও তাকে দ্বিতীয় টেস্টে দলে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া দল ঃ অধিনায়ক রিকি পন্টিং, ফিল জ্যাক, ম্যাথু হেইডেন, ব্রেড হগ, মাইকেল হোসি, এন্ড্রু সাইমন্ড, এডাম গিলক্রিস্ট, ব্রেট লী, শেন ওয়ান, স্টুয়াট ম্যাকগ্রিল, নার্থান ব্রেকিন ও গ্লেন ম্যাকগ্রা।