২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুডলফের দৃঢ়তায় পরাজয় এড়ালো দক্ষিণ আফ্রিকা, পার্থ টেস্ট ড্র

জ্যাক রুডলফের হার না মানা সেঞ্চুরিতে ভর করে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় এড়াতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা। ড্র হয়েছে অস্ট্রেলিয়া--দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪৯১ রানের টার্গেট পেরোনো দুসাধ্য হবে যেনেই ম্যাচের শেষ দিন মাথা ঠান্ডা করে খেলে দিন পার করে প্রোটিয়াসরা। আগের দিনের দুই উইকেটে ৮৫ রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করেন গিবস (১৭) এবং রুডলফ (১৮)। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি। সকালের সেশনেই প্রথম আঘাত হানেন ব্রেট লি। ৩৩ রান করে শেন ওয়ার্নের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন গিবস। দলের ১৩৮ রানে ফিরে যান অ্যাশওয়েল প্রিন্স। রুডলফের সাথে জুটি গড়েন জাস্টিন কেম্প। দক্ষিণ আফ্রকার আসল লড়াইটাও এখান থেকেই শুরু।

দুই ব্যাটসম্যানই দেখেশুনে খেলার দিকে মনোযোগ দেওয়ায় অসি বোলারদের শুধু হতাশই হতে হয়েছে। পঞ্চম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান মূল্যবান ১১২ রান করে দলকে নিরাপদ স্থানে নিয়ে যান। কেম্প ১৬৬ বলে নয়টি চারে ৫৫ রান করে ওয়ার্নের ঘূর্ণিবলের শিকার হন। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন কেম্প। অন্যদিকে জ্যাক রুডলফ ৪১৩ মিনিট লড়াই করে ২৮৩ বল ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ১০২ রানে অপরাজিত থেকে যান।