বাটা স্কুল হ্যান্ডবলের সেমিতে স্কলাস্টিকা
১৫ তম বাটা স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক ও বালিকা উভয় বিভাগের সেমিফাইনালে উঠেছে স্কলাস্টিকা।
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মঙ্গলবার স্কলাস্টিকার বালক দল ১১--৩ গোলে সানিডেলকে এবং বালিকা দল ১০--৬ গোলে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়।
এছাড়া বালক বিভাগ থেকে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এবং ভাষানটেক উচ্চ বিদ্যালয় সেমিফাইনাল নিশ্চিত করেছে।
ভাষানটেক উচ্চ বিদ্যালয় ১২--৬ গোলে বিএএফ শাহীন কলেজকে এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ ৪--৩ গোলে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে হারায়।
টুর্নামেন্টের বালিকা বিভাগ থেকে স্কলাস্টিকা ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে ভিকারুন্নেসা নূন কলেজ, ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সানিডেল।
সানিডেল ৮--২ গোলে মোহাম্মদপুর প্রিপারেটরি বালিকা উচ্চ বিদ্যালয়কে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ১০--৬ গোলে হারায় বিএএফ শাহীন কলেজকে।
