২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ক্রিকেট দলের দাম ৭০ মিলিয়ন ডলার

আগামী চার বছরের জন্য ৩,১৩০ মিলিয়ন রুপির (৭০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে ভারতের জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ বিক্রি করে দেয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 01:05 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) স্পন্সরশিপটি লাভ করেছে সাহারা ইন্ডিয়া গ্র“পের অঙ্গ প্রতিষ্ঠান এয়ার সাহারা।

বিসিআইসি’র সচিব নিরঞ্জন শাহ মঙ্গলবার বলেন, আগের স্পন্সরশিপের অর্থের চেয়ে এবারের চুক্তিটি অনেক বেশি। গত তিন বছরে স্পন্সরশিপ বাবদ বিসিসিআই ৭৮০ মিলিয়ন রুপি (১৭ মিলিয়ন ডলার) আয় করেছিল।

ভারতীয় ক্রিকেট দল পরবর্তী চার বছরে ৪৪টি টেস্ট ম্যাচ ও ১১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ২০০৬ সালের ৬ জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলার মাধ্যমে ভারতের নতুন চুক্তির আওতায় খেলা শুরু হবে।

চুক্তির শর্তানুসারে জাতীয় দলের ক্রিকেটাররা বুকে ও বাহুতে ম্যাচ ও অনুশীলন চলাকালীন সময়ে এবং ভ্রমণের সময় এয়ার সাহারার লোগো ব্যবহার করবে।

এছাড়া এক বছরে ভারতের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ টেলিভিশনে সম্প্রচারের সুযোগ করে দেয়ার বিনিময়ে বিসিসিআইসি’র নতুন প্রেসিডেন্ট শারদ পাওয়ারের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড আরও ৮০ মিলিয়ন ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে।