জাতীয় ফুটবলের দ্বিতীয় রাউন্ডে প্রথম জয় পেয়েছে ফেনী সকার ক্লাব
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে প্রথম জয় পেয়েছে ফেনী সকার ক্লাব। ‘এ’ গ্র“পের দল সকার ক্লাব ৫--০ গোলে বিধ্বস্ত করেছে রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
তিন ম্যাচে সকার ক্লাবের সংগ্রহ তিন পয়েন্ট, অন্যদিকে দুই ম্যাচ খেলে রাঙ্গামাটি মোহামেডান এখনও কোন পয়েন্টের মুখ দেখেনি। আবাহনী লিমিটেড দু’টি জয় এবং একটি ম্যাচ ড্র করে সাত পয়েন্ট নিয়ে বি গ্র“পের শীর্ষে অবস্থান করছে। একটি জয় এবং দু’টি ড্র নিয়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সোমবারের ম্যাচে সকার ক্লাব সব বিভাগেই রাঙ্গামাটি মোহামেডানের চাইতে এগিয়ে ছিল। চতুর্থ মিনিটে বাতেনের গোলে এগিয়ে যায় সকার ক্লাব। বাঁ দিক থেকে রিতুর বাড়িয়ে দেয়া পাস থেকে বল পেয়ে বাঁকানো শটে গোল করেন বাতেন। ৪১ মিনিটে ডান প্রান্ত থেকে কমলের পাস থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন রিতু।
৬৫ মিনিটে তৃতীয় গোল পায় সকার ক্লাব। কল্লোল ডান প্রান্ত থেকে বল বাড়িয়ে দেন ইউসুফের উদ্দেশ্যে। বল গিযে পড়ে রাঙ্গামাটি মোহামেডানের গোলরক্ষক বিপ্লবের সামনে। কিন্তু ইউসুফ বল নিজের আয়ত্তে নিয়ে চমৎকার দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন। ৮৫ মিনিটে মোহামেডানের ডিফেন্ডার জহিরল ইসলাম বক্সের মধ্যে ইউসুফকে অবৈধভাবে বাধা দিলে রেফারী পেনাল্টির নির্দেশ দেন। কবির হোসেন পেনাল্টি থেকে দলের চতুর্থ গোল করেন। খেলার শেষ মিনিটে শেষ গোল পায় সকার ক্লাব। ডান প্রান্ত থেকে কমলের কাছ থেকে বল পেয়ে আলতো টোকায় জালে জড়িয়ে দেন করিম।
