বিজয় দিবস হকিতে সেনাবাহিনী, সোনালী ব্যাংকের দ্বিতীয় জয়
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিজয় দিবস হকি টুর্নামেন্টে সোমবার দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সোনালী ব্যাংক।
প্রথম খেলায় সেনাবাহিনী ৬--০ গোলে হারায় নৌবাহিনীকে। প্রথমার্ধে বিজয়ী দল ৩--০ গোলে এগিয়ে ছিল। সেনাবাহিনীর পক্ষে সানোয়ার হোসেন তিনটি, রাহাজ, থাইনু মারমা এবং দিদার হোসেন একটি করে গোল করেন।
দিনের অপর ম্যাচে সোনালী ব্যাংক ৪--১ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। প্রথমার্ধের খেলা ১--১ গোলে অমীমাংসিত থাকে। সোনালী ব্যাংকের জিমি দু’টি এবং শামিম রেজা ও রাজন একটি করে গোল করেন। বিমানবাহিনীর পক্ষে একটি গোল পরিশোধ করেন জাহিদ হোসেন।
