২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস ব্যাডমিন্টনের সকল বিভাগেই চ্যাম্পিয়ন বিমান

ফাহামী গ্র“প বিজয় দিবস উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সব বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উডেন ফ্লোর জিমনেশিয়ামে সোমবার টুর্নামেন্টের পুরুষ একক ও দ্বৈত এবং মহিলা একক ও দ্বৈতের ফাইনালে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বিমান চ্যাম্পয়ন হওয়ার গৌরব লাভ করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পুরষ এককে বিমানের পরশ ১৫--৫, ১৫--৩ পয়েন্টে গুলশান ক্লাবের পলাশকে এবং দ্বৈতে বিমানের সুমন--পরশ জুটি ১৫--৫, ১৩--১৫, ১৭--১৪ পয়েন্টে একই দলের হান্নান--মাহবুব জুটিকে হারিয়ে শিরোপা লাভ করে।

মহিলা এককে বিমানের কনিকা ১১--৭, ১১--৪ পয়েন্টে একই দলের দুলালীকে হারায়। মহিলা দ্বৈতে কনিকা--দুলালী জুটি ১৫--১, ১৫--৫ পয়েন্টে পাবনার নাবিলা-রোজিনা জুটিকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়।

বাণিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলু খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ এবং ফাহামী গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোতাহেরুল ইসলাম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।