প্রথম বিভাগ ক্রিকেট লিগে প্রান্তিক, রূপালী ব্যাংকের পঞ্চম জয়
প্রান্তিক ক্রীড়া চক্র এবং রূপালী ব্যাংক রোববার প্রথম বিভাগ ক্রিকেট লিগে পঞ্চম জয় পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে প্রান্তিক চার উইকেটে হারায় লালমাটিয়া ক্লাবকে। প্রথম ব্যাট করে লালমাটিয়া ৪৯ ওভারে ২০২ রানে অলআউট হয়। জবাবে প্রান্তিক তিন বল বাকি থাকতেই ছয় উইকেট হারিয়ে ২০৭ রান করে জয় তুলে নেয়। বিজয়ী দলের আসলাম ৯০ এবং পিনাকি ৬৩ রান করেন।
সিটি ক্লাব মাঠে দিনের অপর ম্যাচে রূপালী ব্যাংক তিন উইকেটে হারিয়েছে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবকে।
প্রথম ব্যাট করে মেরিনার ৪৭ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৭ রান করতে সক্ষম হয়। রানা ৫৭ রান করেন। জবাবে রূপালী ব্যাংক ২৮ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৩ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে পাপ্পু ৯৩ রান করেন।
সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ইয়ং পেগাসাস। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট করে সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে গাজী ট্যাংক এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব।
