মঙ্গলবার থেকে দেশে প্রথমবারের মত স্কোয়াশ লিগ শুরু হচ্ছে
দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কোয়াশ লিগ। রাজধানীর গুলশান ক্লাবে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঢাকা স্কোয়াশ লিগ।
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাবেক সভাপতি এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আব্দুল মুয়ীদ চৌধুরী লিগের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গুলশান ক্লাবের সভাপতি এস এম আব্দুল মান্নান।
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সভাপতি এবং প্রখ্যাত শ্যুটার আব্দুস সাত্তার নিনি রোববার এক সংবাদ সম্মেলনে জানান, লিগে দেশের আটটি কর্পোরেট হাউস অংশ নেবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ এবং যুগ্ম সম্পাদক আনিসুল হক।
লিগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- জিএমজি এয়ারলাইন্স, পারটেক্স গ্র“প, এপি গ্র“প, বসুন্ধরা গ্র“প, অ্যাক্সেসটেল বিডি লিমিটেড, ব্লুস্টার সার্ভিসেস, অ্যাকুয়া পেইন্টস এবং স্যাক--নাস গ্র“প।
উদ্বোধনী ম্যাচে জিএমজি এয়ারলাইন্স মুখোমুখি হবে স্যাক--নাস গ্র“পের। প্রতিটি দলে তিনজন করে খেলোয়াড় অংশ নেবেন।
লিগের শীর্ষ দুই দল কাপ ফাইনালে খেলবে। তৃতীয় ও চতুর্থ স্থানের দল দু’টি খেলবে প্লেট ফাইনালে। কাপ এবং প্লেট ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্র“য়ারি।
