২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ইংল্যান্ডের ফিরে আসার ব্যাপারে আশাবাদী ফ্লিনটফ

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় অ্যান্ড্রু ফ্লিনটফ বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে চলতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে লড়াইয়ে ফিরে এসে শীর্ষে থেকে বছর শেষ করা ইংল্যান্ড দলের পক্ষে কঠিন হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অলরাউন্ডার ফ্লিনটফ সোমবার আশাবাদ ব্যক্ত করে বলেন, বছরটি ভালভাবে শেষ করা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

বাজে খেলার কারণে একদিনের সিরিজে প্রথম তিনটি ম্যাচের মধ্যে সফরকারী ইংল্যান্ড ইতোমধ্যে দুইটিতে পরাজিত হয়েছে। সিরিজে জিততে হলে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুইটি ম্যাচে তাদেরকে অবশ্যই জিততে হবে।

এর আগে সফরকারী দল ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ১--২ ব্যবধানে পাকিস্তানের কাছে হেরে যায়।

চলতি মাসেই ২৮ বছরে পা দেয়া ফ্লিনটফ বলেন, চলতি গ্রীষ্মকালে আমরা কঠোর পরিশ্রম করার পরও যদি পরাজিত হয়ে বছর শেষ করি তাহলে তা আমাদের জন্য খুবই হতাশাজনক হবে।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ড ৪২ রানে জিতলেও তারা দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে এবং তৃতীয় মাচে ১৬৫ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। 

ফ্লিনটফ বলেন, গত দু’ম্যাচে আমাদের নৈপূণ্য ছিল খুবই হতাশাজনক। তার ভাষায়, করাচির তৃতীয় ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডের চেয়ে ভাল ব্যাটিং করেছে।

তিনি বলেন, আমাদের ফিরে আসার সামর্থ্য রয়েছে। অতীতেও আমরা পিছনে পড়ে ফিরে এসেছি এবং গত কয়েক বছরে আমরা বেশ ভাল ক্রিকেট খেলেছি। এখন আমাদেরকে আবার তা করতে হবে। আমাদের সামনে দু’টি ম্যাচ রয়েছে এবং উভয় ম্যাচই আমাদের জিততে হবে।