২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইউনূসের হ্যাটট্রিক

ইউনূসের চমৎকার হ্যাটট্র্রিকে ভর করে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র শনিবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে ৭৫ রানে হারিয়েছে ধানমিন্ড ক্লাবকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ৪৩ দশমিক পাঁচ ওভারে ১৬২ রানে অল আউট হয়। দলের পক্ষে নাদিম সর্বোচ্চ ৫৫ রান করেন। ধানমন্ডির সাইদ ৩৯ রানে তিনটি, শামিম ও মঞ্জুর দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে ধানমন্ডি ২৫ ওভারে ৮৭ রানেই অল আউট হয়ে যায়। জয় সর্বোচ্চ ৪৩ রান করেন। যাত্রাবাড়ীর ইউনূস খেলার ২২তম ওভারে তার হ্যাটট্রিক পূরণ করেন। ওভারের শেষ তিন বলে তিনি যথাক্রমে জিতু, সাইদ ও সজলের উইকেট তুলে নেন। ইউনূস ১৬ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেন। এছাড়া বিজয়ী দলের জাইদীও ৪৬ রানে চার উইকেট লাভ করেন।