বিজয় দিবস হকিতে সোনালী ব্যাংক, নৌবাহিনীর শুভ সূচনা
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার বিজয় দিবস হকি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে সোনালী ব্যাংক এবং বাংলাদেশ নৌবাহিনী।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় সোনালী ব্যাংক ৫--১ গোলে বিধ্বস্ত করে সম্প্রতি দ্বিতীয় বিভাগ হকি লিগ চ্যাম্পিয়ন পুলিশ এসি দলকে। বিজয়ী দলের পক্ষে শুভ দু’টি এবং সুমন চন্দন ও জিমি একটি করে গোল করেন। পুলিশ এসি দলের হয়ে একটি গোল পরিশোধ করেন প্রিন্স।
দিনের অপর খেলায় বাংলাদেশ নৌবাহিনী একমাত্র গোলে হারায় বিমানবাহিনীকে। নৌবাহিনী দলের অধিনায়ক এমএম হোসেন খেলার ৪৩ মিনিটে গোলটি করেন।
