বাটা স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হচ্ছে রোববার (আপডেট)
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় রোববার থেকে শুরু হচ্ছে ১৫ তম বাটা স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট।
শনিবার এ সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা জানান, বালিকা বিভাগে ১৪টিসহ মোট ২৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।
বালক বিভাগের দলগুলো হচ্ছে- নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, রহমতউল্লাহ মডেল উচ্চ বিদ্যালয়, রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, বিএএফ শাহীন কলেজ, বনানী বিদ্যা নিকেতন, ভাষানটেক উচ্চ বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, স্কলাস্টিকা প্রাইভেট লিমিটেড, ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় এবং সানিডেল।
বালিকা বিভাগের দলগুলো হচ্ছে- বিএএফ শাহীন কলেজ, বনানী বিদ্যা নিকেতন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, স্কালিস্টকা প্রাইভেট লিমিটেড, সানিডেল, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি কামরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়, ইস্পাহানী বালিকা বিদ্যালয়, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, কাঁচকুরা উচ্চ বিদ্যালয়, অগ্রনী বালিকা বিদ্যালয় ও কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়।
টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৮২০ টাকা, এরমধ্যে পৃষ্ঠপোষক বাটা স্যু কোম্পানী দেবে এক লাখ ৫১ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাটা স্যু কোম্পানীর এক্সপোর্ট অ্যান্ড পাবলিসিটি ম্যানেজার ইকরামউজ্জামান এবং টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ।
