ভারতীয় পার্লামেন্টের লোকসভায় আসছে সৌরভ ইস্যু
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে দল থেকে বাদ দেওয়া কারণে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় বইছে। এ অবস্থায় আগামী সপ্তাহে ভারতীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ পার্লামেন্টে এ ইস্যু নিয়ে আলোচনা করবেন।
ভারতীয় পার্লামেন্টের নিুকক্ষের স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, ক্রীড়াঙ্গনে রাজনীতি প্রবেশ করার কারণে সৌরভ গাঙ্গুলী অবিচারের শিকার হয়েছেন।
তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও সৌরভের পাশে এসে দাঁড়িয়েছেন।
