দ্রাবিড় হাসপাতালে, তৃতীয় টেস্টে খেলা অনিশ্চিত
সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে রোববার থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়ের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান গুজরাট ক্রিকেট এ্যাসোসিয়েশনের একজন মূখপাত্র।
ভারতীয় দলের অন্য সদস্যদের সাথে দ্রাবিড় শুক্রবার মাঠে প্রাকটিস করতে আসেননি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
শুক্রবার রাতে তিনি বমি করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয়।
