সৌরভ ইস্যুতে নির্বাচকদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না পাওয়ার
ভারতে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে দল থেকে বাদ দেওয়ার কারণে দেশ জুড়ে যখন উত্তাল সেই সময় ভারতীয় ক্রিকটে বোর্ড (বিসিসিআই) এর প্রেসিডেন্ট শারদ পাওয়ার জানিয়েছেন, তিনি নির্বাচকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কোন অনুরোধ জানাবেন না।
পাওয়ার বলেন, “এ ঘটনায় ভারত জুড়ে প্রতিবাদের ঝড় বইছে কারণ এটি একটি আবেগময় ইস্যু। কিন্তু নির্বাচকরা তাদের কাজ করেছেন এবং কেউ এ বিষয়ে হস্তক্ষেপ করবে না।”
এর আগে বিসিসিআই’এর সাবেক প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া বৃহস্পতিবার শারদ পাওয়ারকে লেখা এক পত্রের মাধ্যমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলে গাঙ্গুলীকে পুনর্বহাল করার অনুরোধ জানান।
