ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি’র ফাইনালে নেদারল্যান্ড
ডাচ হকি খেলোয়াড় তায়কে তায়কেমা ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নেদারল্যান্ডকে ভারতের বিরুদ্ধে ২-১ গোল ব্যবধানে জয় এনে দেন।
ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ড।
শুক্রবার বিকালে মেয়র রাধাকৃজ্ঞ স্টেডিয়ামে প্রায় ৮,৫০০ হাজার দর্শকের সামনে স্বাগতিকদের বিরুদ্ধে ডাচ দল অসাধারণ নৈপণ্য প্রদর্শণ করে। বর্তমান চ্যাম্পয়ন স্পেনকে ফাইনাল থেকে বাদ দেওয়ার জন্য ডাচদের প্রয়োজন ছিল একটি মাত্র জয়।
ম্যাচের ৫১ মিনিটের মাথায় ডাচদের পক্ষে প্রথম গোল করেন রড্রিক ওয়েস্টহফ।
চার মিনিট পরে ভারত ম্যাচে সমতা ফিরিয়ে আনে।
ছয় জাতি হকি লিগ টুর্নামেন্টে নেদারল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করলো।
