২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উয়েফা কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংলিশ ও স্প্যানিশ জায়ান্টরা

ইংলিশ জায়ান্ট চেলসি গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে পরাজিত করেছিল। তবে এবার ইংলিশদের অবশ্যই পরাজিত করতে হবে স্প্যানিশদের। এদিকে আরেক ইংলিশ দল আর্সেনালও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে কোয়াটার ফাইনাল ম্যাচে হারানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 09:40 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শুক্রবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালে উঠা দলগুলোর মধ্যে ড্র অনুষ্ঠিত হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানো বেনফিসার বিরুদ্ধে।

অপর দিকে ইংলিশ ক্লাব রেঞ্জারসকেও এবার কঠিন পরীক্ষা দিতে হবে স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালের বিরুদ্ধে।

এই রাউন্ডের অপর ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ইটালিয়ান এসি মিলান পরস্পরের মুখোমুখি হবে।

প্রথমবারের মত উয়েফা শিরোপা জয়ের স্বপ্নে বিভর ইংলিশ ক্লাব আর্সেনালের সামনে একমাত্র বাধা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

অপর ইংলিশ ক্লাব লিভারপুল ও বেনফিসার মধ্যেকার ম্যাচটি বেশ কঠিন হবে। ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে বেনফিসা কোয়ার্টার ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করে।

তবে সতীর্থ ইংলিশ ক্লাবগুলো তাদের শক্তিশালি প্রতিপক্ষদের পরাজিত করার ছক সাজাতে ব্যস্ত হয়ে উঠলেও রেঞ্জারস কিছুটা স্বস্তিতেই আছে। তারা স্প্যানিশ ডার্কহর্স ভিলারিয়ালের বিরুদ্ধে মাঠে নামবে।

কোয়াটার ফাইনাল ড্র :

১/চেলসি--বার্সেলোনা

২/রিয়াল মাদ্রিদ--আর্সেনাল

৩/ওয়েরডার ব্রেম্যান--জুভেন্টাস

৪/বায়ার্ন মিউনিখ--এসি মিলান

৫/পিএসভি এন্ডোভেন--লিওন

৬/এজাক্স--ইন্টার মিলান

৭/বেনফিসা--লিভারপুল

৮/রেঞ্জারস—ভিলারিয়াল