২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস ক্রিকেট ম্যাচে জয় পেল শহীদ জুয়েল একাদশ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আয়োজিত একটি প্রদর্শণী ক্রিকেট ম্যাচে নাদিফ চৌধুরীর দূর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে শহীদ জুয়েল একাদশ দল শহীদ মুসতাক একাদশ দলকে পরাজিত করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি বছর দুই শহীদ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ম্যাচটি আয়োজন করে আসছে।

প্রথমে ব্যাটিং করতে নেমে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে শহীদ জুয়েল একাদশ ৪০ ওভারে ২৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোড় ছুড়ে দেয়। ষষ্ঠ উইকেট জুটিতে জাতীয় দলের তুষার ইমরান এবং নাদিফ চোধুরী ৯২ যোগ করার কারণে শহীদ জুয়েল একাদশ বড় স্কোড় গড়তে সমর্থ হয়।

শহীদ মুসতাক একাদশের পক্ষে ফাস্ট বোলার রবিন ৩৬ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেন।

জবাবে শহীদ মুসতাক একাদশ ৩৭ দশমিক এক ওভারে ১৮০ রানেই সবকটি উইকেট হারিয়ে ফেলে। শহীদ মুসতাক একাদশের পক্ষে মোহাম্মদ আশরাফুল ৬০ বল মোকাবেলা করে সর্বোচ্চ ৪৬ রান করেন। তাছাড়া খালেদ মাসুদ এবং শাহরিয়ার নাফিজ উভয়ই ৪০ রান করেন।

শহীদ জুয়েল একাদশের পক্ষে এনামুল হক জুনিয়র ২২ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন। আব্দুল রাজ্জাক রাজ ১৩ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নেন।